উদ্দীপকে প্রাথমিক অবস্থায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক অবস্থায় রূপগত উপযোগ সৃষ্টি করা হয়েছে। দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি। উদ্দীপকে জনাব মামুন তার কারখানায় উন্নত কাঁচামাল ব্যবহার করে আধুনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি কাঁচামালের রূপ পরিবর্তন করে আসবাবপত্রে রূপান্তর করেন। তার এরূপ কাজের ফলে উপযোগ সৃষ্টি করতে পারে এমন বিশেষ বিশেষ পণ্য তৈরি হয়েছে। রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব মামুন প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক অবস্থায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর