উদ্দীপকে জনাব আকাশ কর্তৃক সম্পাদিত কার্যাবলি কোন ধরনের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আকাশ কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। উদ্দীপকে 'আকাশ ফার্নিচার' একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আকাশ পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে কাঠ সংগ্রহ, কাঠমিস্ত্রি নিয়োগ ও তাদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। অর্থাৎ তিনি সেবা উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আকাশ কর্তৃক সম্পাদিত কার্যাবলি কোন ধরনের ব্যবস্থাপনার…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর