উদ্দীপকে জনাব শ্যামলের কাজটি উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত।
উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবাখাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আই টি পার্ক ইত্যাদি সেবাখাতের অন্তর্গত।
উদ্দীপকে জনাব শ্যামল একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি তার চেম্বারে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের নানাবিধ সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। উল্লিখিত চেম্বারটি কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন করছে না; বরং এমনকিছু সুবিধা প্রদান করছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, জনাব শ্যামলের কাজটি উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত।