"ভূমি অবিনশ্বর”। – ব্যাখ্যা কর।
উত্তর: মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাই হলো ভূমি। ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয়। ভূমি চিরন্তন অস্তিত্বসম্পন্ন। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে। প্রকৃতির অন্যান্য দান যেমন- চন্দ্র, সূর্য, বাতাস ইত্যাদির ন্যায় ভূমি অবিনশ্বর। সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন ধ্বংস হলেও আপাতদৃষ্টিতে আমরা বলতে পারি ভূমি অবিনশ্বর।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"ভূমি অবিনশ্বর”। – ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর