উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে আম চাষিরা কোন ধরনের সংগঠন গড়ে তোলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে আমচাষিরা সমবায় সংগঠন গড়ে তোলেন। কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা। উদ্দীপকে রাজশাহীর আমচাষিরা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সমঅধিকারের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পর নিজেরা একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, কতিপয় সমশ্রেণির ব্যক্তি আর্থিক সচ্ছলতার উদ্দেশ্যে সমঅধিকারের ভিত্তিতে সংগঠনটি গড়ে তোলে। তাদের গঠিত সংগঠনটির সাথে সমবায় সমিতির মিল রয়েছে। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে আমচাষিরা সমবায় সংগঠন গড়ে তোলেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে আম চাষিরা কোন ধরনের সংগঠন গড়ে তোলেন? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর