"দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ” – উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: "দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"-উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানটির উক্ত কার্যক্রমটি শ্রমবিভাগের অন্তর্গত। উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের - দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ বণ্টন করে দেওয়াকে শ্রমবিভাগ বলে। শ্রমবিভাগের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, পণ্যের মান উন্নয়ন ঘটে ও শ্রমিকরা দক্ষতার সাথে তাদের কাজ সম্পাদন করতে পারে। উদ্দীপকে রাজশাহীর আমচাষিরা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সমঅধিকারের ভিত্তিতে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পর নিজেরা একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। উক্ত কারখানার বিভিন্ন বিভাগে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সারাদেশে সফলতার সাথে ব্যবসায় করছে। শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ দিয়ে কাজ ভাগ করে দেওয়া শ্রমবিভাগের অন্তর্গত; যা শ্রমিকের কাজে দক্ষতা বৃদ্ধি করে উৎপাদন কাজ ত্বরান্বিত করে। সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে একজন শ্রমিক একই কাজ দীর্ঘদিন ধরে সম্পাদন করে। যার ফলে ওই কাজের প্রতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় এবং শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করে। এতে তাদের কাজে আনন্দ সৃষ্টি হয়। শ্রমবিভাগের মাধ্যমে উৎপাদনের কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি কাজের দায়িত্ব এক একজন কর্মীকে অর্পণ করা হয়। এতে শ্রমিকরা তাদের নিজের কাজের অংশে দক্ষতা অর্জন করে থাকে বলে উৎপাদনকার্যে গতিশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর