'ফ্রেশ ফুডস্' কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ফ্রেশ ফুডস' দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ সংগ্রহ করেছে। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকের 'ফ্রেশ ফুডস' উন্নতমানের কমলা থেকে জুস উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মানসনদসংগ্রহ করে পুরো দেশে জুস বিপণন করে। এখানে যে প্রতিষ্ঠানের মান সনদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'ফ্রেশ ফুডস্' কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর