উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় বৃদ্ধি পেয়েছে। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়। উদ্দীপকের 'মজাদার' একটি বড় ধরনের বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদিত অনেক বিস্কুটের প্যাকেট ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের এ ধরনের ক্ষতি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। কেননা উক্ত ব্যয়টি পণ্য বিক্রয় করে ক্রেতার নিকট পৌছানের পর সংঘটিত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় কোন ধরনের…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর