বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি যে সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় বৃদ্ধি পেয়েছে। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়। উদ্দীপকের 'মজাদার' একটি বড় ধরনের বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদিত অনেক বিস্কুটের প্যাকেট ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের এ ধরনের ক্ষতি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। কেননা উক্ত ব্যয়টি পণ্য বিক্রয় করে ক্রেতার নিকট পৌছানের পর সংঘটিত হয়। সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে বিস্কুটের গুণগত মান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য উৎপাদন কাজে কর্মীদের সম্পৃক্ত করছে এবং ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব কার্য থেকে বোঝা যায় তারা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করছে। সার্বিক মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সার্বিক মান ব্যবস্থাপনা তা প্রতিষ্ঠান ও কর্মীদের সমন্বয়ে নিশ্চিত করে। তাছাড়া সার্বিক মান ব্যবস্থাপনায় পণ্য উন্নয়নের ধারা অব্যাহত রেখে তা ধারাবাহিকভাবে উন্নয়ন করা হয়। ফলে ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণ করা সম্ভব হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিস্কুটের গুণগত মান বৃদ্ধির জন্য সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করে; যা তাদের পূর্বের ক্ষতি হতে উত্তরণে সহায়তা করবে। তাই বলা যায়, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণের সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি যে সিদ্ধান্ত নিয়েছে …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর