উদ্দীপক অনুযায়ী জনাব ফয়সাল কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জনাব ফয়সাল ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে জনাব ফয়সাল তার বেকারিতে ব্রেড উৎপাদন করেন। পণ্যমান উন্নয়নের লক্ষ্যে তিনি পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন নিয়ে আসেন। এখানে দেখা যাচ্ছে জনাব ফয়সাল পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতা ও গুণগত মানের দিকে গুরুত্ব দিয়েছেন। উক্ত বিষয়টি পণ্যের অন্তর্নিহিত গুণাগুণ বৃদ্ধি করবে। ব্যবহারিক ডিজাইনের মাধ্যমেই পণ্যের অন্তর্নিহিত গুণাবলি বৃদ্ধি করা হয়। সুতরাং বলা যায়, জনাব ফয়সাল ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব ফয়সাল কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করেন? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর