"উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।”- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।"- উক্তিটি সঠিক ও যথার্থ। এদের একটি হলো ব্যবহারিক ডিজাইন ও অপরটি নান্দনিক ডিজাইন। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। অন্যদিকে ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে যেখানে পণ্যের গুণাগুণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। অপরদিকে নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। উদ্দীপকে জনাব ফয়সাল তার বেকারিতে ব্রেড উৎপাদন করেন। পণ্যমান উন্নয়নের লক্ষ্যে তিনি ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমানকার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন নিয়ে আসেন। অন্যদিকে, মিসেস মিতু তার বেকারিতে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে পণ্যকে বাহ্যিকভাবে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। এক্ষেত্রে মিসেস মিতু মূলত পণ্যের মান ঠিক রেখে পণ্যের রং ও বাহ্যিক আকৃতিতে পরিবর্তন নিয়ে আসেন। এর ফলে ক্রেতারাও আকৃষ্ট হয়। উক্ত বাহ্যিক আকৃতি ও রং পরিবর্তন নান্দনিক ডিজাইনের অন্তর্গত। পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। ব্যবহারিক ডিজাইন পণ্যের কার্যকারিতা ও মান উন্নয়নে কাজ করে। ফলে ক্রেতা ভালো মানের পণ্য ভোগ করে সন্তুষ্ট থাকে। অন্যদিকে নান্দনিক ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে ক্রয়ে আগ্রহ সৃষ্টি করা হয়। উদ্দীপকেও জনাব ফয়সাল পণ্যের গুণাগুণের প্রতি গুরুত্ব দেন; যা ব্যবহারিক ডিজাইনকে প্রকাশ করে। আবার মিসেস মিতু তার পণ্যের রং ও আকর্ষণের প্রতি গুরুত্ব দেন; যা নান্দনিক ডিজাইনকে প্রকাশ করে। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।”- উক্তি…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর