মিসেস মাহবুবা ইসলামের বর্তমান পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মিসেস মাহবুবার সফলতার কারণ হচ্ছে ডিজাইনের ধরন পরিবর্তন করে উৎপাদন ডিজাইন ব্যবহার করা। কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। এটি উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে পণ্যের গুণগত মানেরও বৃদ্ধি ঘটায়। উদ্দীপকের মিসেস মাহবুবা ইসলাম তার প্রতিষ্ঠানের পণ্যের গুণাগুণ পরিবর্তন না করে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে আসছিলেন। এতে তিনি ক্রেতাদের আশানুরূপ সাড়া না পেয়ে বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করে সফলতা পাচ্ছেন। আমরা জানি পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি বা কলাকৌশল ব্যবহার করলে তা উৎপাদন ডিজাইন হিসেবে বিবেচিত হয়। একইভাবে উদ্দীপকে প্রতিষ্ঠানটিও তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় আমরা বলতে পারি প্রতিষ্ঠানটি উৎপাদন ডিজাইন অনুসরণ করছে। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। উৎপাদন ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের মানের উন্নয়ন ঘটে অন্যদিকে তা ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে এককপ্রতি ব্যয় হ্রাস করে। এসব বিষয়কে লক্ষ রেখে মিসেস মাহবুবা তার পূর্বের ডিজাইনের ধরন পরিবর্তন করে উৎপাদন ডিজাইন ব্যবহার করেন এবং ব্যবসায়িক সফলতা অর্জন করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মিসেস মাহবুবা ইসলামের বর্তমান পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক সফলতার…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর