উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।
উদ্দীপকে মুহিত অর্গানিক প্রোডাক্টস লিমিটেড একটি নতুন ধরনের অরেঞ্জ জুস উৎপাদন করেছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। এখানে দেখা যাচ্ছে, তিনি কাঁচামালের রূপ পরিবর্তন করে তা জুসে রূপান্তর করেন। তার এরূপ কাজের ফলে উপযোগ সৃষ্টি করতে পারে এমন পণ্য তৈরি হয়েছে। রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব মুহিতের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছে।