সুরমা লি. এর ২০২৪ সালের উৎপাদনশীলতার সাথে ২০২৫ সালের উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণপূর্বক প্রতিষ্ঠানটির অবস্থা মূল্যায়ন কর।
উত্তর: সুরমা লিমিটেডের ২০২৪ সালের উৎপাদনশীলতার সাথে ২০২৫ সালের উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো। উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনশীলতা নির্ধারণের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের মোট যে পরিমাণ টাকার পণ্য উৎপাদিত হয় তা থেকে উক্ত পণ্য উৎপাদনের সকল ব্যয়ের সমষ্টিকে ভাগ করা হয়। যার মাধ্যমে মোট উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। উদ্দীপকের সুরমা লিমিটেডের ২০২৪ সালের মোট উৎপাদনশীলতা ছিল ২.৩ টাকা। 'গ' হতে আমরা দেখতে পাই ২০২৫ সালে তা হ্রাস পেয়ে ১.৬ টাকা হয়। উৎপাদনশীলতা হ্রাস পাওয়া একটি প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতার অবস্থা সন্তোষজনক নয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুততম সময়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস চালাতে হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সুরমা লি. এর ২০২৪ সালের উৎপাদনশীলতার সাথে ২০২৫ সালের উৎপাদনশীলতার ত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর