আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন। উদ্দীপকে আরাফাত, রুহি এবং নিশাত তিন বন্ধু মিলে সমানভাবে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চুক্তির ভিত্তিতে লাভ-লোকসান সমানভাবে বণ্টন করার শর্তে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন করছে। উক্ত সংগঠনের সকলের পুঁজি বিনিয়োগ, লাভ-লোকসান বণ্টন ও চুক্তিসংক্রান্ত বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর