জনাব রাশেদের ড্রাগন ফল চাষের উদ্যোগটি কীভাবে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে আলোচনা কর।
উত্তর: জনাব রাশেদের ড্রাগন ফল চাষের উদ্যোগটি বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। তিনি উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করেন। যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি উৎপাদনের উৎপাদিত উপাদান। উদ্দীপকে জনাব রাশেদ কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। তিনি ব্যাংক থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ শুরু করেন এবং অল্পদিনেই লাভবান হন। তার পরিকল্পিত ঋণ একটি সম্পদ যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। উক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, তার ঋণকৃত অর্থটি মূলধনের অন্তর্গত। প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে জনাব রাশেদ প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাবে ড্রাগন চাষে আগ্রহী হন। পরবর্তীতে তিনি মূলধন সংগ্রহ করে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেন। তার এই উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ ড্রাগন ফল ভোগ করতে পারবে। আবার মোট উৎপাদন দেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রাশেদের ড্রাগন ফল চাষের উদ্যোগটি কীভাবে বাংলাদেশের কৃষিভিত্তিক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর