উদ্দীপকে নিউ ভিষণ লি. এর সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে নিউ ভিষণ লি. পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায় অনুসরণ করে। সঠিক পণ্য ডিজাইনে উক্ত স্তর অনুসরণ করা যৌক্তিক বলে আমি মনে করি। পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে নিউ ভিষণ লিমিটেড একটি নতুন প্যাকেট ডিজাইন করার সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন প্যাকেটটি কেমন হবে তা নির্ধারণের জন্যে প্রতিষ্ঠানটির একদল কর্মী ভোক্তা জরিপ ও আয়ের স্তর লক্ষ করেন এবং প্রতিযোগী কোম্পানির প্যাকেট বিশ্লেষণসহ বিপণন কৌশল ঠিক করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি যেসব কাজ সম্পাদন করে তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তারা বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতা আকর্ষণ। তাই ক্রেতা কোন ধরনের ডিজাইন পছন্দ করবে তা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে ক্রেতাকেন্দ্রিক তথ্য সংগ্রহ করা হয়। এই স্তরে ভোক্তা বা ক্রেতা কোন ধরনের পণ্য ক্রয় করতে চায় তা পূর্বানুমানের জন্য বাজার জরিপ, বাজার তথ্য সংগ্রহ, প্রতিযোগীর পণ্য বিশ্লেষণ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। ফলে ক্রেতার চাহিদামতো পণ্য ডিজাইন করে সফলতা অর্জন করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের প্যাকেট ডিজাইনের জন্য ধারণা উন্নয়ন স্তর অনুসরণ করে; যা সম্পূর্ণ যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নিউ ভিষণ লি. এর সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর