উদ্দীপকের কোম্পানিটি যে ধরনের ব্যয়ের সম্মুখীন হয় তা কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিটি যে ধরনের ব্যয়ের সম্মুখীন হয় তা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়। উদ্দীপকে ডেলটা কোম্পানি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী সুনামের সাথে বিক্রয় করে আসছে। প্রতিষ্ঠানটি ফ্রিজের ক্ষেত্রে ৫ বছর ও AC এর ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করে। তবে গত বছর তাদের পণ্যগুলোতে ত্রুটি ধরা পড়ায় কিছু ক্রেতা ক্ষতিপূরণ দাবি করে। এতে কোম্পানির ব্যয় বেড়ে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উক্ত ব্যয় পণ্য বিক্রয়ের পর ওয়ারেন্টি বাবদ সংঘটিত হয়; যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানিটি যে ধরনের ব্যয়ের সম্মুখীন হয় তা কোন ধরনের ব্যয়ে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর