"সার্বিক মান ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ না করার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়"- উক্তিটি সঠিক ও যথার্থ।
যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার নীতি ৩টি। ক্রেতাসন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা ও ধারাবাহিক মান উন্নয়ন। মান ব্যবস্থাপনায় তিনটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে ডেলটা কোম্পানি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী সুনামের সাথে বিক্রয় করে আসছে। প্রতিষ্ঠানটি ফ্রিজের ক্ষেত্রে ৫ বছর ও AC এর ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করে। তবে গত বছর তাদের পণ্যগুলোতে ত্রুটি ধরা পড়ে যে কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটির উচিত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে AC ও ফ্রিজের গুণগত মান বৃদ্ধি করা। এসব কার্য মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনাকে নির্দেশ করে।
সার্বিক মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সার্বিক মান ব্যবস্থাপনা তা প্রতিষ্ঠান ও কর্মীদের সমন্বয়ে নিশ্চিত করে। তবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ না করার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটির উচিত সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করে পণ্যের গুণগত মান উন্নয়ন করা।