উদ্দীপকে উল্লিখিত পরিবহনটিতে প্রাথমিক পর্যায়ে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবহনটিতে প্রাথমিক পর্যায়ে সেবার পচনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সেবাকে পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না, সেবার এরূপ বৈশিষ্ট্যকে পচনশীলতা বলে। উৎপাদক কর্তৃক প্রদত্ত এমন কিছু অদৃশ্য বিষয় যা আমাদের অভাব পূরণ করে তাই মূলত সেবা। সেবার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের কারণে তা দ্রব্য থেকে আলাদা। যেমন-অদৃশ্যমানতা, বৈশাদৃশ্যতা, পচনশীলতা ও অবিচ্ছিন্নতা। উদ্দীপকে 'সেবা লাইন' পরিবহন নিয়মিতভাবে ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল ট্রেন চালু হওয়ায় বাসের যাত্রীসংখ্যা কমে যায় এবং প্রায় অর্ধেক সিট খালি থাকে। এ অবস্থায় পরিবহনটিতে লোকসানের আশঙ্কা দেখা দেয়। এখানে দেখা যাচ্ছে সেবা লাইন পরিবহন তাদের সকল যাত্রীকে যাত্রীসুবিধা প্রদান করার নিমিত্তে সেবা প্রদান করলেও অর্ধেক সিট খালি থেকে যাচ্ছে। উক্ত অবিক্রীত সেবাটি পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না; যা পচনশীল হিসেবে বিবেচিত। তাই বলা যায়, উল্লিখিত পরিবহনটিতে সেবার নশ্বরতা বা পচনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবহনটিতে প্রাথমিক পর্যায়ে সেবার কোন বৈশিষ্ট্য ফ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর