উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কী উৎপাদন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দ্রব্য উৎপাদন করছে। যা কিছু দেখা যায়, স্পর্শ করা যায় এবং মানুষের অভাব পূরণ করতে সক্ষম তাকে দ্রব্য বলে। দ্রব্য বস্তুগতরূপে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়। বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে দ্রব্য সেবা থেকে আলাদা। যেমন-দৃশ্যমানতা, সংরক্ষণযোগ্যতা, মালিকানা পরিবর্তনযোগ্যতা ইত্যাদি। উদ্দীপকে এক্সপার্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ঔষধ উৎপাদন করে। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি এমন একটি বস্তু উৎপাদন করে যা দৃশ্যমান, স্থান দখল করে ও বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপিত হয়। এসব বৈশিষ্ট্য দ্বারা বলা যায়, প্রতিষ্ঠানটি দ্রব্য উৎপাদন করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কী উৎপাদন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর