উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তন উল্লেখপূর্বক এক্সপার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: এক্সপার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাফল্যের কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তনের আধুনিক যুগ অনুসরণ। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়। উদ্দীপকে এক্সপার্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্যের নিরাপত্তা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার করে। গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদনের মাধ্যমে তারা রোগী, ডাক্তার ও ফার্মাসিস্টদের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে এক্সপার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অল্প সময়ে ব্যবসায়ে সাফল্য অর্জন সক্ষম হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তন উল্লেখপূর্বক এক্সপার্ট ফার্মাসিউটিক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর