মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানিতে প্রতিষ্ঠানটিকে যে মানসনদ গ্রহণ করতে হবে, তা উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানিতে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানসনদ প্রদানকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণ করতে হবে। ISO এর পূর্ণরূপ International Organization for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। ISO মানসনদ গ্রহণ করলে আন্তর্জাতিক বাজারে ক্রেতার কাছে পণ্যের সঠিক মানের নিশ্চয়তা প্রদান করা যায়। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় সহজ হয়। উদ্দীপকে গ্রীন ড্রিংকস লিমিটেড একটি স্বনামধন্য পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা দেশীয় তাজা আম থেকে ম্যাংগো জুস উৎপাদন করে। প্রাথমিক পর্যায়ে তারা দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর মানসনদ গ্রহণ করে দেশের অভ্যন্তরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে হলে তাদের আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণ করতে হবে। সাধারণত দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে মানসনদ সংগ্রহ করতে হয় আর আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে বৈদেশিক ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। অতএব, উদ্দীপকের গ্রীন ড্রিংকস লিমিটেডের উচিত পণ্য রপ্তানির ক্ষেত্রে ISO মানসনদ গ্রহণ করা; যা তাদের মধ্যপ্রাচ্যে ক্রেতার আস্থা অর্জনে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানিতে প্রতিষ্ঠানটিকে যে মানসনদ গ্রহণ করতে হবে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর