'সংস্কৃতি দ্বারা ডিজাইন প্রভাবিত হয়'- ব্যাখ্যা কর।
উত্তর: সংস্কৃতি হলো মানুষের মূল্যবোধ, রুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ। এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য জায়গায় তা সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ, রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও পণ্য উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'সংস্কৃতি দ্বারা ডিজাইন প্রভাবিত হয়'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর