উদ্দীপকে জনাব আজিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আজিম স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব আজিম একজন ডাল ব্যবসায়ী। তিনি ডালের উৎপাদন মৌসুমে ৩,০০০ টাকা মণ দরে ৫০০ মণ ডাল ক্রয় করেন। 'পরবর্তীতে ক্রীত ডাল পুনরায় বাজারে বিক্রয় করতে উদ্যোগ গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আজিম একপক্ষ থেকে পণ্য ক্রয় করেন আবার তা অন্যপক্ষের নিকট বিক্রয় করেন। তার উক্ত ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজ স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর