ব্যবসায় সফলতা লাভের জন্য প্রতিষ্ঠানটি গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকরী বলে তুমি মনে হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায় সফলতা লাভের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত মান নিয়ন্ত্রণের পদক্ষেপ সম্পূর্ণরূপে কার্যকরী বলে আমি মনে করি। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়। উদ্দীপকে 'সোনিয়া ট্রেডার্স' একটি শাড়ি উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইনের শাড়ি উৎপাদন শুরু করে। প্রাথমিকভাবে শাড়িগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি গুণগত মানসম্পন্ন শাড়ি উৎপাদনের জন্য প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী শাড়ি উৎপাদন হচ্ছে তা নিশ্চিত করে। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির গৃহীত মান নিয়ন্ত্রণের পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ব্যবসায় সফলতা লাভের জন্য প্রতিষ্ঠানটি গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকরী…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর