জনাব সোহান কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।
উদ্দীপকে জনাব সোহান বরিশালের সদর রোডে 'ড্রেস প্লাবন' নামে একটি টেইলারিং দোকান পরিচালনা করেন। তিনি তার পূর্বপরিকল্পনা অনুসারে ঢাকার চকবাজার থেকে কাপড়, সুতাসহ অন্যান্য মালামাল সংগ্রহ করেন। কাজে সহযোগিতা করার জন্য ৫ জন শ্রমিক নিয়োগ দেন। তিনি নিয়মিতভাবে শ্রমিকদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। অর্থাৎ তিনি সেবা উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।