প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয় নির্বাহ করে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি মূল্যায়ন ব্যয় নির্বাহ করে। একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। পণ্য নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণে প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। উদ্দীপকে 'সোনিয়া ট্রেডার্স' একটি শাড়ি উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইনের শাড়ি উৎপাদন শুরু করে। কিন্তু নতুন ডিজাইনে প্রস্তুতকৃত শাড়িগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। তাই প্রতিষ্ঠানটিকে তার তৈরিকৃত শাড়িগুলোর মান উন্নয়নের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ ও তা যাচাই-বাছাই করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি শাড়ির মান উন্নয়নের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা পরীক্ষার জন্য অর্থ ব্যয় করে; যা মূল্যায়ন ব্যয় হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয় নির্বাহ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর