উদ্দীপকে উল্লিখিত রাহেলা বেগম পিঠা তৈরির মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাহেলা বেগম পিঠা তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। প্রকৃতিপ্রদত্ত অনেক পণ্যই সরাসরি ব্যবহার করা যায় না। তার বিভিন্ন রূপ পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন- কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। উদ্দীপকে যশোর শহরের পার্ক রোডের বাসিন্দা রাহেলা বেগম প্রতিবছর শীতকালে বিক্রির উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য স্থানীয় বাজার থেকে পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন- চালের গুঁড়া, নারিকেল, গুড় ইত্যাদি সতর্কভাবে ক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে তিনি প্রয়োজনীয় উপকরণের রূপ পরিবর্তন করে পিঠায় রূপান্তর করছেন; যা রূপগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাহেলা বেগম পিঠা তৈরির মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি ক…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর