উল্লিখিত উদ্দীপকে ডাক্তার জেরিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের কোন যুগের ভূমিকা রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে ডাক্তার জেরিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগের ভূমিকা রয়েছে। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়। উদ্দীপকে ডাক্তার জেরিন একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা লায়নস চক্ষু হাসপাতালে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। উক্ত চক্ষু চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এ সকল ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার জেরিন চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে ডাক্তার জেরিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর