উদ্দীপকে উল্লিখিত ডাক্তার জেরিন কি উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডাক্তার জেরিন সেবা উৎপাদনের সাথে জড়িত। কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। যেমন- শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, আইনি সেবা ইত্যাদি সেবাখাতের মধ্যে অন্যতম। উদ্দীপকের ডাক্তার জেরিন একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত রয়েছেন। তিনি ধৈর্যসহকারে রোগীদের সমস্যার কথা শোনেন এবং সে অনুযায়ী পরামর্শ দেন। এক্ষেত্রে জেরিন যে ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করেন তা দেখা বা স্পর্শ করা যায় না।। এছাড়া এরূপ কাজকে ডাক্তার জেরিন থেকে বিচ্ছিন্নও করা যাবে না; যা সেবা উৎপাদনকে নির্দেশ করছে। সুতরাং এটি স্পষ্ট যে, ডাক্তার জেরিন সেবা উৎপাদন করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডাক্তার জেরিন কি উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর