সম্প্রতি BRL কোম্পানির গৃহীত সিদ্ধান্তটি কি যৌক্তিক?প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: সম্প্রতি BRL কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানসনদ প্রদানকারী সংস্থা ISO থেকে স্বীকৃতি নেওয়ার সিদ্ধান্তটি সঠিক ও যথার্থ। ISO এর পূর্ণরূপ International Organization for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। ISO মান সনদ গ্রহণ করলে-আন্তর্জাতিক বাজারে ক্রেতার কাছে পণ্যের সঠিক মানের নিশ্চয়তা প্রদান করা যায়। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় সহজ হয়। উদ্দীপকের BRL সাভারে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে তারা পণ্যের গায়ে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর সিলমোহর ব্যবহার করে দেশের অভ্যন্তরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির বিক্রয়ও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি উক্ত কোম্পানিটি বিদেশে প্লাস্টিক সামগ্রী রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তাই মান সম্পর্কে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য একটি প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। উক্ত প্রতিষ্ঠানটি ISO নামে পরিচিত। সাধারণত দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে মানসনদ সংগ্রহ করতে হয় আর আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে বৈদেশিক ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। অতএব, উদ্দীপকের BRL কোম্পানি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ বলে আমি মনে করছি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সম্প্রতি BRL কোম্পানির গৃহীত সিদ্ধান্তটি কি যৌক্তিক?প্রতিষ্ঠানের না…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর