দি গোপালপুর চিনিকল লিমিটেডের রাজশাহীর কাটাখালিতে কারখানা স্থাপন কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় দি গোপালপুর চিনিকল লিমিটেডের রাজশাহীর কাটাখালিতে কারখানা স্থাপন যৌক্তিক বলে আমি মনে করি। যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। ব্যবসায়ের অবস্থান নানান বিষয়ের ওপর নির্ভর করে। ব্যবসায়টির প্রকৃতি কীরূপ, কাঁচামালের সহজলভ্যতা রয়েছে কিনা, শ্রমিক সহজলভ্যতা, জলবায়ু ও ভূপ্রকৃতি প্রভৃতি ব্যবসায়ের অবস্থানের অন্যতম প্রভাববিস্তারকারী উপাদান। উদ্দীপকে দি গোপালপুর চিনিকল লিমিটেড একটি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। রাজশাহীর কাটাখালিতে প্রচুর আখ উৎপাদন হওয়ায় গোপালপুর থেকে প্রতিষ্ঠানটির কারখানা রাজশাহীতে স্থানান্তর করল। এখানে দেখা যচ্ছে, প্রতিষ্ঠানটির চিনিকলের স্থান পরিবর্তনের একমাত্র কারণ হলো প্রয়োজনীয় কাঁচামালের সহজ প্রাপ্যতা। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল অতীব গুরুত্বপূর্ণ উপাদান। তাই কাঁচামালের নৈকট্য প্রাপ্তিতে প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তন যৌক্তিক। ব্যবসায়ের অবস্থান নানান বিষয়ের ওপর নির্ভর করে। ব্যবসায়টির প্রকৃতি কীরূপ, কাঁচামালের সহজলভ্যতা রয়েছে কিনা, শ্রমিক সহজলভ্যতা, জলবায়ু ও ভূপ্রকৃতি প্রভৃতি ব্যবসায়ের অবস্থানের অন্যতম প্রভাববিস্তারকারী উপাদান। এসব বিষয় ব্যবসায়ের সফলতা কিংবা ব্যর্থতায় প্রভাব রাখে। যেখানে স্থানীয় কাঁচামালের সুবিধা থাকবে সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা লাভজনক হবে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও প্রয়োজনীয় কাঁচামালের সহজ প্রাপ্যতা বিবেচনা করে চিনিকলের স্থান পরিবর্তন করে রাজশাহীর কাটাখালিতে স্থাপন করে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দি গোপালপুর চিনিকল লিমিটেডের রাজশাহীর কাটাখালিতে কারখানা স্থাপন কতট…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর