উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব কোন কাজটি করলেন- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব উৎপাদন পরিকল্পনা কাজটি সম্পাদন করেন। পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি নেওয়াই হলো উৎপাদন পরিকল্পনা। উৎপাদনের পূর্ব থেকে উৎপাদন সম্পন্ন হওয়া পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপককে বিভিন্ন কাজ সম্পাদন করতে হয়। পণ্যের নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন পরিমাণ পূর্বানুমান, মজুদ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ। উদ্দীপকে জনাব রাকিব একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার উক্ত পদক্ষেপ পণ্য উৎপাদনের পূর্বে কখন, কীভাবে, কী পরিমাণ, কার দ্বারা পণ্য উৎপাদন করা হবে তা অন্তর্গত। এসব কাজকে একত্রে উৎপাদন পরিকল্পনা বলে। তাই বলা যায়, উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব উৎপাদন পরিকল্পনা কাজটি সম্পাদন করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব কোন কাজটি করলেন- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর