দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি কতটুকু প্রভাব ফেলতে পারে? উদ্দীপকের আলোকে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি অনেকাংশ প্রভাব ফেলতে পারে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি খাত হলো রপ্তানি খাত। দেশের চাহিদা পূরণের পর একটি প্রতিষ্ঠান সর্বদা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়। পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে প্রতিষ্ঠান নিজের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে। উদ্দীপকে ঢাকার সাদিক "ঘুমের রাজ্যে পৃথিবী ছন্দময়” এই শ্লোগানকে সামনে রেখে নতুন ব্র্যান্ডের এক্সক্লুসিভ বেবি পাউডার তৈরি করে সারাদেশে ব্যবসায় করেন। তার তৈরিকৃত পাউডার শিশুদের শরীর ঠান্ডা, সতেজ, নরম ও কোমল রাখা ও ঘামাচির জন্য যথেষ্ট উপকারী। ক্রেতারা দ্বিধাহীন চিত্তে জনাব সাদিকের পণ্যটি ক্রয় করছেন। বর্তমানে তিনি পণ্যটি দেশের বাইরে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি প্রাথমিক পর্যায়ে দেশের অভ্যন্তরে পণ্য বিক্রয় করলেও সাফল্যের কথা বিবেচনা করে বর্তমানে রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ ব্যবসায়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেও তিনি দেশের অর্থনীতি উন্নয়নে অবদান রাখতে পারবেন। উদ্দীপকে জনাব সাদিক প্রাথমিক পর্যায়ে বেবি পাউডার উৎপাদন করে তা দেশের অভ্যন্তরে বিক্রয় করেন। এতে তার উৎপাদনের আর্থিক 'মূল্য মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। পরবর্তীতে তার পণ্যের বিক্রয় আশানুরূপ হওয়ায় তিনি উক্ত পণ্য রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্তের মাধ্যমে তিনি, পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আর্জন করতে পারবেন যা দেশের অর্থনীতিকে আরও ত্বরান্বিত করবে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি অনেকাংশে প্রভাব ফেলে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি কতটুকু প্রভাব ফেলতে পারে? উদ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর