জনাব রিংকনের ক্রয়কৃত মোবাইল সেটটি পেয়ে তার ছেলের এত খুশি হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রিংকনের ক্রয়কৃত মোবাইল সেটটি পেয়ে তার ছেলের এত খুশি হওয়ার পেছনে কারণ হলো মানসম্পন্ন পণ্যপ্রাপ্তি যা ক্রেতাসন্তুষ্টি সৃষ্টি করে। যে পণ্য ক্রেতার প্রত্যাশা পূরণ করতে পারে তাকে মানসম্পন্ন পণ্য বলে। আবার পণ্য ব্যবহারের পর ক্রেতার যে অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতাসন্তুষ্টি বলে। মানসম্পন্ন পণ্যপ্রাপ্তিতে ক্রেতা তার প্রত্যাশা পূরণ করতে পারে; যা তার মনে এক আনন্দের অনুভূতি সৃষ্টি করে। উদ্দীপকে ছেলের আবদার মেনে জনাব রিংকন শো-রুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। কালার, মডেল এবং কার্যক্রম ব্যতিক্রমধর্মী হওয়ায় মোবাইল সেটটি পেয়ে ছেলে খুবই খুশি হলো। এখানে দেখা যাচ্ছে, জনাব রিংকনের ছেলের আনন্দের কারণ পণ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক গুণাগুণ। উক্ত গুণাগুণ পণ্যকে মানসম্পন্ন পণ্য হিসেবে উপস্থাপন করে; যা ব্যবহারের মাধ্যমে জনাব রিংকনের ছেলে সন্তুষ্টি প্রকাশ করে। বর্তমান ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দীর্ঘদিন বাজারে টিকে থাকতে হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন পণ্য ক্রেতার সন্তুষ্টি অর্জন, স্থায়ী ক্রেতা সৃষ্টি, বিক্রয় বৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে। এছাড়া ক্রেতা পণ্য ক্রয়ের পূর্বে পণ্যের প্রতি যে সুবিধা প্রত্যাশা করে তা প্রাপ্ত হলে তার মাঝে ক্রেতাসন্তুষ্টির সৃষ্টি হয়। একইভাবে উদ্দীপকে ওয়ালটন মোবাইল ক্রয় করার মাধ্যমে জনাব রিংকনের ছেলে খুব খুশি হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রিংকনের ক্রয়কৃত মোবাইল সেটটি পেয়ে তার ছেলের এত খুশি হওয়ার পিছন…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর