জনাব রিংকন বাজার থেকে শপিং ধরনের পণ্য ক্রয় করলেন।
যেসব পণ্য ক্রেতারা পূর্বপরিকল্পনা অনুযায়ী, পণ্যের রং, গুণ, আকার, মূল্য, স্থায়িত্ব ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতারা দীর্ঘ সময় ব্যয় করতে আগ্রহী থাকে, তাছাড়া বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে পণ্য ক্রয় করতে ক্লান্তি বোধ করে না।
উদ্দীপকে ছেলের আবদার মেনে জনাব রিংকন শো-রুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। যেহেতু পণ্যটি বার বার ক্রয় করা সম্ভব নয় তাই তিনি বাজারে যাচাই-বাছাই করেই মোবাইল সেটটি ক্রয় করলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রিংকন পণ্যটি ক্রয় করার ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করেন। আবার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দীর্ঘ সময় ব্যয় করে পণ্যটি ক্রয় করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, জনাব রিংকনের ক্রয়কৃত পণ্যটি হলো শপিং পণ্য।