'সাগর মৎস্য খামার' লিমিটেড আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। উক্ত প্রতিষ্ঠানটি একটি যৌথমূলধনি সংগঠন; যা কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে। এটি একটি আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে সাগর মৎস্য খামার লিমিটেড একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। মৎস্য উৎপাদন, আহরণ এবং রপ্তানিকারক হিসেবে বেশ প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিভিন্ন খামার থেকে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা আকর্ষণীয় হওয়ায় শ্রমিকরা খুবই আন্তরিকতার সাথে কাজ করে। উল্লেখ্য, উদ্দীপকে যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে তা যৌথমূলধনি কোম্পানি সংগঠন। এরূপ সংগঠন বৃহদায়তন আকারে হয়ে থাকে। যার দরুন প্রতিষ্ঠানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাছাড়া পণ্য রপ্তানিতেও প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখে। তাই বলা যায় উদ্দীপকের 'সাগর মৎস্য খামার' লিমিটেড আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।