কোন উপকরণটি উল্লিখিত প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক সফলতা অর্জনে সহায়তা করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক সফলতা অর্জনে উৎপাদনের শ্রম উপকরণটি সহায়তা করছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি জীবন্ত উপাদান। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অত্যধিক। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়। ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি ঘটে। উদ্দীপকে সাগর মৎস্য খামার লিমিটেড একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। মৎস্য উৎপাদন, আহরণ এবং রপ্তানিকারক হিসেবে বেশ প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিভিন্ন খামার থেকে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা আকর্ষণীয় হওয়ায় শ্রমিকরা খুবই আন্তরিকতার সাথে কাজ করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির সফলতার মূলে রয়েছে দক্ষ ও যোগ্য শ্রমিক; যা উৎপাদনের শ্রম উপকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কোন উপকরণটি উল্লিখিত প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক সফলতা অর্জনে সহায়তা ক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর