উৎপাদন বৃদ্ধির জন্য জনাব আশিকের করণীয় কী? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন বৃদ্ধির জন্য জনাব আশিকের করণীয় হলো মূলধন বিনিয়োগের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করে উৎপাদন বৃদ্ধির প্রয়াস চালানো। যেসব আয় বা সম্পদ পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বলা হয়। নগদ অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি মূলধনের অনুগত। জনাব আশিক বড় একটি শিল্পকারখানার মালিক। যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সে তুলনায় যথেষ্ট নয়। এখানে দেখা যাচ্ছে, জনাব আশিকের সাংগঠনিক দক্ষতা ও পর্যাপ্ত শ্রম থাকা সত্ত্বেও তিনি উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না। যার একমাত্র কারণ হলো মূলধনের অপর্যাপ্ততা। এখন যদি তিনি উৎপাদন ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন তাহলে তার পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে; যা তার উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন বৃদ্ধির জন্য জনাব আশিকের করণীয় কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর