উৎপাদন সমস্যা নিরসনে জনাব আশিকের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন সমস্যা নিরসনে জনাব আশিকের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। তিনি শ্রমের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির কথা ভাবছেন। স্বল্প সম্পদ ব্যয়ে অধিক উৎপাদনকে শ্রমের দক্ষতা বলে। শ্রম উৎপাদনের জীবন্ত উপাদান। একজন শ্রমিক প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে কাজ করলেও দীর্ঘদিন কাজ সম্পাদনের মাধ্যমে দক্ষ হয়ে উঠে। শ্রমের দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধিপূর্বক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকে জনাব আশিক বড় একটি শিল্পকারখানার মালিক। যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সে তুলনায় যথেষ্ট নয়। তাই তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে আগ্রহী। অর্থাৎ তিনি শ্রমিকের দক্ষতা ব্যবহারের মাধ্যমে কারখানার উৎপাদন বৃদ্ধির কথা ভাবছেন; যা একটি বাস্তবসম্মত প্রচেষ্টা। দক্ষতার সাথে কাজ করলে শ্রমিক একই শ্রম ও সম্পদ ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক পণ্য উৎপাদন করতে পারে। উদ্দীপকের জনাব আশিকের প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা থাকলেও কারখানার উৎপাদন ক্ষমতা কম থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না। তাই তিনিও শ্রমিকের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। যদিও জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানো সম্ভব। তবে শুধু শ্রম উপকরণের মাধ্যমে তা সম্পূর্ণরূপে সম্ভব নয়। তাই আমার মতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনাব আশিককে শ্রমের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণও আধুনিকায়ন করতে হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন সমস্যা নিরসনে জনাব আশিকের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর