"মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে না পারা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ "তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: "মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে না পারা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ"- হ্যাঁ এই বিষয়টির সাথে আমি একমত। মান বলতে একটি পণ্য সেবার অন্তর্নিহিত গুনাগুন কিছু বৈশিষ্ট্য কে বোঝায় যা ভোক্তার চাহিদা পূরণের সক্ষম। অর্থাৎ একটি পণ্য বা সেবা প্রত্যেক ধারাবাহিকভাবে ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণের সামর্থই হচ্ছে পণের গুণগতমান। এক্ষেত্রে মানের সাথে ভোক্তা সন্তুষ্টির বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত।উদ্দীপকের প্রতিষ্ঠানটি সাভারে অবস্থিত একটি রপ্তানি মুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কিছুদিন পূর্বে বিদেশিদের কাছ থেকে একটি বড় ধরনের অর্ডার পান। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল হলে নতুন করে পণ্য উৎপাদন করতে হয়। এতে করে বড় অংকের লোকসান বহন করতে হয়। উদ্দীপকে প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করতে পারেনি। অথচ প্রকৃত আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে মান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। মানসম্পূর্ণ পণ্য বা সেবা না হলে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। ক্রেতা সন্তুষ্টির বিষয়টি মাথায় নিয়েই উদ্দীপকের প্রতিষ্ঠানটি পুনরায় মানসম্মত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এতে প্রতিষ্ঠানটি উৎপাদন ব্যয় বেড়ে যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে বড় অংকের লোকসান বহন করতে হয় বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে না পারা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কার…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর