মূলধন গঠনের পর্যায়ে বিবেচনা পূর্বক জনাব হাসান কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে হাসান ঋণ গ্রহণ মূলধন গঠনের বিনিয়োগ পর্যায়ের অন্তর্গত। মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। গঠন করতে কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায়ে অতিক্রম করতে হয়। তা হলো আয়, সঞ্চয়, সঞ্চয় ও সংগ্রহ, বিনিয়োগ ইত্যাদি। উদ্দীপকে হাসান সাহেবের একটি মাছ ঘর নামে শুটকি কারখানা রয়েছে। সম্প্রীতি বিদেশে তার প্রতিষ্ঠানের শুটকি চাহিদের সৃষ্টি হয়।তাই বর্ধিত চাহিদা মেটানোর জন্য তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার সঞ্চিত অর্থ পরিপূর্ণ নয় তার ব্যবসাটি সম্প্রসারণ এর জন্য। তাই তিনি একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার চিন্তা করছেন। ব্যাংক বিভিন্ন সঞ্চয় গ্রহণ করে একত্র করে যা মূলধন গঠনের সঞ্চয় হিসেবে বিবেচিত। পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত অর্থ ব্যাংক বিভিন্ন ব্যবসায়ী বিনিয়োগ করে যার মাধ্যমে মূলধন গঠিত হয়। উৎপাদনের চারটি উপাদান রয়েছে যেগুলোর মধ্যে ভূমি হচ্ছে একমাত্র প্রাকৃতিক দান, আর মূলধন হচ্ছে মানুষের সৃষ্টি। এরমধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন ব্যবসায়ের চালিকাশক্তি। ব্যবসার সম্প্রসারণ ও পরিচালনা করার জন্য মূলধনের প্রয়োজন অত্যাধিক।জনাব হাসান সাহেবের প্রতিষ্ঠানটি পন্যের চাহিদা থাকলেও তার সম্প্রসারণের জন্য তার পর্যাপ্ত মূলধনের অভাব রয়েছে। এমতাবস্থায় তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। পণ্যটি বর্ধমান চাহিদা অনুযায়ী বলা যায়, তার ঋণ গ্রহণ করে ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মূলধন গঠনের পর্যায়ে বিবেচনা পূর্বক জনাব হাসান কর্তৃক গৃহীত সিদ্ধান…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর