গাড়ি উৎপাদনের ক্ষেত্রে "মনা মটরস" কোন ধরনের ব্যয় বহন করে-ব্যাখ্যা কর?
উত্তর: গাড়ি উৎপাদনের ক্ষেত্রে মনা মটরস নিবারণ ব্যয় বহন করে। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। উদ্দীপকে মনা মটরস একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনের প্রতিটি পর্যায়ের ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করে। ভালো মানের গাড়ি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি তার কর্মীদের প্রয়োজনে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয় বলে একে নিবারণ ব্যায় বলে আখ্যায়িত করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে মনা মটরস নিবারণ ব্যয় বহন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
গাড়ি উৎপাদনের ক্ষেত্রে "মনা মটরস" কোন ধরনের ব্যয় বহন করে-ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর