উদ্দীপকে উল্লেখিত "পল্লী শাড়ি ঘর" কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত "পল্লী শাড়ি ঘর" প্রতিষ্ঠানটি এক মালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে এক মালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায় মালিক একাই সকল দায়ভার গ্রহণ করেন এবং তিনি একাই মুনাফার অংশীদারিত্ব লাভ করে। তিনি তার তিন বন্ধুর থেকে ৯০লক্ষ টাকা ঋণ নিয়ে "পল্লী শাড়িঘর" নামে একটি শাড়ি তৈরীর কারখানা স্থাপন করেন। ৫০ জন শ্রমিক এখানে কাজ করলেও তিনি নিজে ব্যবসায়ীটি পরিচালনা করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির মালিক আবুল পরিচালনা সংক্রান্ত কাজ সহ সবকিছু তিনি একাই সম্পাদন করেন। উল্লেখ্য তিনি তিন বন্ধুর নিকট থেকে অর্থ নিলেও তাদেরকে তিনি অংশীদার হিসেবে গ্রহণ করেননি বরং ঋণ হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ একক পরিচালনা ও সকল কর্মকান্ড একা সম্পাদন করে বিধায় বলা যায় প্রতিষ্ঠানটি একটি এক মালিকানা সংগঠন। তাই বলা যায়,উদ্দীপকে উল্লিখিত "পল্লী শাড়ি ঘর" প্রতিষ্ঠানটি একটি এক মালিকানা সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত "পল্লী শাড়ি ঘর" কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর