উদ্দীপকে দুই বন্ধুর কাজের মধ্যে দ্বিতীয় বন্ধু রমিজের কাজটি উৎপাদন।
প্রয়োজনীয় উপকরণ (ভূমি, শ্রম,মূলধন ও সংগঠন) ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ বা আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা যায়।
উদ্দীপকের রফিক ও রমিজ দুই বন্ধু প্রশিক্ষণ কেন্দ্র থেকে টেইলারিং কাজ শিখেন। তবে রফিক শুধু নিজ পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য পোশাক তৈরি করেন। অপর দিকে রমিজ নিউমার্কেটে একটি টেলারিং এর দোকান প্রতিষ্ঠা করেন। এখানে তিনি পাঁচজন কর্মচারীর সহায়তায় গ্রাহকদের জন্য পোশাক তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, রফিক যে উদ্দেশ্যে পণ্য উৎপাদন করেছেন তার কোন ব্যবসায়িক উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তৈরি করে তা পরবর্তীতে কর্মচারীদের সহায়তা গ্রাহকের জন্য কোন সরবরাহ করে থাকে।
সকল সম্পদ সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না। তাই এগুলোকে ব্যবহার করার জন্য ব্যবহার উপযোগী পন্যে রূপান্তর করতে হয়। একটা উৎপাদন কার্যক্রমের জড়িত বিভিন্ন প্রকারসমূহ তথা জনবলের প্রয়োজন হয়। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের বেকারত্ব দূর হয়ে অর্থনৈতিক অগ্রগতি ঘটে। উদ্দীপকের কাজটি ব্যবসায়িক উদ্দেশ্য করা হয়ে যা পরবর্তীতে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আবার জনাব রফিকের কাজের মাধ্যমে শুধু তার পরিবারের প্রয়োজন মিটবে, যার মাধ্যমে কোন আয় উপার্জন হয় না।
তাই বলা যায়, রমিজের কাজটি উৎপাদন হিসেবে বিবেচনা করা যায়।