উদ্দীপকের মুন্না আজিজের সম্পাদিত কার্যক্রম সার্বিক মান ব্যবস্থাপনার অন্তর্গত।
যে ব্যবস্থাপনায় ক্রেতা সন্তুষ্টি অর্জন ও কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিক থেকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করে তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। মান ব্যবস্থাপনার তিনটি নীতি রয়েছে। ক্রেতা সন্তুষ্টি, সম্পৃক্ততা ও ধারাবাহিক মান উন্নয়ন।
উদ্দীপকে মুন্না আজিজ চট্টগ্রামে একটি স্টিল মিল তৈরি করেন এবং ১০০ জন শ্রমিক নিয়োগ দেন তিনি উৎপাদিত প্রক্রিয়ায় কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করেন এবং উৎপাদিত পণ্য বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের সক্ষম হন। তিনি ক্রেতা সন্তুষ্টি অর্জন ও পণ্যের মান সঠিক রাখার উদ্দেশ্যে কর্মী সম্পৃক্ততার বিষয় গুরুত্ব আরোপ করেন। ক্রেতা সন্তুষ্টি ও কর্মী সমৃদ্ধতা বিষয়টি সার্বিক মান ব্যবস্থাপনার দর্শন হিসেবে বিবেচিত।
তাই বলা যায়, মুন্না আজিজের কর্মকান্ড ও সার্বিক মান ব্যবস্থাপনার অন্তর্গত।