উদ্দীপকে মনীষা সোয়েটার তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এরূপ উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। যেমন: কাপড় কেটে বিভিন্ন ধরনের জামা কাপড় তৈরি করা, সুতা থেকে বিভিন্ন ধরনের সোয়েটার ও অন্যান্য সামগ্রী তৈরি করা। উদ্দীপকে মনীষা একজন গৃহিণী। প্রতিবছর শীতকালে তিনি হাতে তৈরি করা সোয়াটার নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন। সোয়েটার তৈরির বিভিন্ন উপকরণ তিনি স্থানীয় বাজার থেকে ক্রয় করে থাকেন। উক্ত সোয়েটার তৈরির কাজটি রূপগত উপযোগ সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মনীষা সোয়েটার তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন।