সফলতার মূল কারণ উৎপাদনের ব্যবস্থাপনার প্রবণতা ক্রেতামুখিতা।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণে্যর পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী কে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা উৎপাদনে ব্যবহার করা হয়।
বর্তমান বাজার পরিস্থিতি প্রতিযোগিতায় ক্রেতার রুচি, চাহিদা ও প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রভাব ইত্যাদি বিবেচনা করে ব্যবস্থাপনা ক্রেতামুখী পণ্য উৎপন্ন করে। মিস লিরা তার বিউটি পার্লারে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটা, ও সাজানো, ফেসিয়ালস সহ পার্লারের যাবতীয় কাজ সম্পন্ন করেন।দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ানদের নিপুন হাতের কাজে ক্রেতারাও সন্তুষ্ট। ফলে পার্লার টিতে ক্রেতাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা অর্জনে সক্ষম হয়।উদ্দীপকের থেকে বোঝা যাচ্ছে ক্রেতাদের ইচ্ছা ও প্রবণতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি তাদের সেবা প্রদান করেছে। যা উৎপাদন ব্যবস্থাপনার ক্রেতামূখীতাকে নির্দেশ করেন।
উৎপাদন ব্যবস্থাপনা হলো চূড়ান্ত পণ্য বা সেবা তৈরীর উদ্দেশ্যে পণ্য ডিজাইন, মান নিয়ন্ত্রণ, সমন্বয় সংক্রান্ত কাজের সমষ্টি। নতুন নতুন প্রযুক্তির কল্যাণে প্রতিনিয়ত উৎপাদন ব্যবস্থাপনা জটিল থেকে জটিলতার হচ্ছে। এ কারণে উৎপাদন ব্যবস্থাপনায় গতি ও প্রকৃতির দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যবসায় জোট, বিশ্বায়নের চ্যালেঞ্জ, পরিবেশের প্রতি গুরুত্ব ক্রেতা মুখিতা ইত্যাদি প্রবণতা উৎপাদন ব্যবস্থাপনায় লক্ষ করা যায়। উদ্দীপকে প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে এবং তাদের পরিবর্তিত চাহিদার জন্য সেবা প্রদান করে থাকে যা ক্রেতামুখীতাকে প্রকাশ করে।