উদ্দীপকে "তাজ ফুড লিমিটেড"বিশেষজ্ঞদের জন্য কোন ধরনের ব্যয় নির্বাহ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তাজ ফুড লিমিটেড বিশেষজ্ঞদের জন্য মূল্যায়ন ব্যয় নির্বাহ করে। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় করা হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। তাজ ফুড লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সারাদেশে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই থেকে সনদ লাভ করে। প্রতিষ্ঠানটির নির্দিষ্ট মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা সার্বক্ষণিক তদারকি করে ও যাচাই করার জন্য কিছু বিশেষজ্ঞ নিয়োগ দেন। বিশেষজ্ঞ টিম উৎপাদনের ক্ষেত্রে পণ্যের মান পরীক্ষা করে ত্রুটি-বিচ্যুতির কারণ অনুসন্ধান করে গবেষণার কাজ করে। প্রতিষ্ঠানটি পণ্যের মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করেন। এ ধরনের ব্যয় পরীক্ষণ ও পরিদর্শন নিম্নমানের পণ্য উৎপাদন জনিত মূল্যায়ন ব্যায়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "তাজ ফুড লিমিটেড"বিশেষজ্ঞদের জন্য কোন ধরনের ব্যয় নির্বাহ …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর